ফাতেমাতুজ্জুহরা গোল্ডেন জি পি এ -5 পেয়ছে রিয়াদ জালালাবাদ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আবুল হাসনাতের মেয়ে ফাতেমাতুজ্জুহরা সদ্য প্রকাশিত এস,এস,সি পরিক্ষায় রিয়াদ বাংলাদেশ ইন্টারনাশনাল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জি,পি,এ -5 পেয়েছে। তার সাফল্যর জন্য রিয়াদ জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা মুহাম্মদ কাপ্তান হুসাইন।,রিয়াদ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান চৌঃ,সিলেট বিভাগ প্রবাসী পারিষদের সভাপতি আবদুল আজিজ মাসুক ও সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম আলী শুভেচ্ছা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেন যে আগামীতে তার শিক্ষার প্রতিটি স্তর সাফল্যর সাথে এগুতে পারে। ফাতেমাতুজ্জুহরা ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়।










