ডেস্ক রির্পোট: ভারতীয় গায়ক সোনু নিগমের মাথা মুড়িয়ে, তার গলায় ছেঁড়া জুতার মালা পরিয়ে ঘুরালে ১০ লক্ষ টাকা দেয়ার ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ শা আতেফ আলি আল কাদেরি এ ঘোষণা দেন।
কাদেরি বলেন, অন্য ধর্মের আবেগে আঘাত দেয়ার অধিকার কারও নেই। সোনু নিগম যা বলেছেন, তা জাতীয়তা বিরোধী। মন্দির থেকে আসা ঘণ্টাধ্বনি নিয়ে কেউ যদি এমন মন্তব্য করেন, সেক্ষেত্রেও আমি একইরকম ভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবো।
সোমবার সকালে বিতর্কিত গায়ক সোনু নিগমের টুইটকে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সোনু টুইটে লিখেছেন, ‘আমি মুসলিম নই। তবে সকালের আজানে আমার ঘুম ভাঙে। কবে ভারতে এই ধর্ম নিয়ে জোরজার বন্ধ হবে?’ এই টুইটের পরই প্রবল সমালোচনার মুখে পড়তে হয় শিল্পীকে।
সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক সাবির আলির বক্তব্য, নিজেকে প্রচারের আলোয় আনার জন্যই এ ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন সোনু নিগম। তার বক্তব্য, প্রত্যেক ধর্মেই ভোরে ওঠার কথা বলা হয়েছে। নামাজ পড়তে মুসলিমরা যেমন ভোরে ওঠেন, তেমনই সূর্য নমস্কার করতে হিন্দুদেরও তো ভোরেই উঠতে হয়। আসলে, সোনু নিগম জনপ্রিয়তা হারিয়েই এইসব উল্টোপাল্টা বকছে॥ এখন তো বেশিরভাগ কনসার্টেই বাংলার ছেলে অরিজিত্ সিং গাইছেন। নিগমকে বলছি, আজান শুনে ভোর ভোর বিছানা ছেড়ে উঠে পড়ুন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












