বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সৈয়দ নুরুল হক।
তিনি এক বার্তায় মৌলভীবাজার জেলাসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব ক্ষেত্র। এখানে সব ধর্ম-বর্ণের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম সম্পাদন করতে পারে। ঈদ-পূজা একসঙ্গে হলেও কোনো বিশৃঙ্খলা হয় না।
মৌলভীবাজার জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বর ভূমি হিসেবে আখ্যায়িত করে সৈয়দ নুরুল হক বলেন, মৌলভীবাজার জেলায় মুসলমান-হিন্দু-খ্রিষ্টানসহ বিভিন্ন বর্ণ ও গোত্রের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে, যা সারা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।
তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্ম-বর্ণের ভিত্তিতে নয়, আমাদের পরিচয় আমরা সবাই বাঙালি। আসুন, সকল দল-মত-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে গড়ে তুলতে সবাই সচেষ্ট হই। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে এবারের দুর্গোৎসব নির্বিগ্নে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে, সে জন্য তিনি জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রশাসনসহ সর্বস্তরের ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












