স্পোর্টস ডেস্ক: লেভান্তেকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ফলে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হটিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের সেরা তিনে জায়গা করে নিয়েছে তারা। পয়েন্টের নিরিখে দুই দলই ২৭ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে আছে।
কিন্তু দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে গোল ব্যবধান। গোল ব্যবধানে বর্তমান চ্যাম্পিয়নদের ছাড়িয়ে গেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
লেভান্তেকে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল উদযাপনে মাতেন দুই ফ্রেঞ্চ ফরোয়ার্ড কেভিন গামেইরো ও টানা ছয়টি লিগ ম্যাচে গোলখরা কাটানো অ্যান্তোনি গ্রিজম্যান। অন্যটি আত্মঘাতী।
এই জয়ের ফলে এবারে লিগ সিজনের শুরু থেকে ক্লাব রেকর্ড ১৩ ম্যাচে (৭ জয়, ৬ ড্র) অপরাজেয় থাকলো অ্যাতলেতিকো। বার্সেলোনা ও ভ্যালেন্সিয়াও এখনো হারের স্বাদ পায়নি।
শীর্ষস্থানধারী বার্সার (১২ ম্যাচে ৩৪) সঙ্গে পয়েন্ট ব্যবধান ৭-এ নামিয়ে আনলো রিয়াল ও অ্যাতলেতিকো।
কাতালানরা অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভ্যালেন্সিয়া।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












