বিনোদন ডেস্ক : সেন্সর ছাড়পত্র পেয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ছবি ‘হালদা’।পরিচালক তৌকীর আহমেদ বলেন, গত ২৫শে অক্টোবর ‘হালদা’ সেন্সর বোর্ডে জমা দেওংয়ার পর সোমবার ছবিটিকে আনকাট ছাড়পত্র দেয়া হয়েছে।
আগামী ১লা ডিসেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এশিয়ার বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের ‘হালদা নদী’। এ নদী পার্বত্য চট্টগ্রামের রামগড় থানার বদনাতলী পাহাড় থেকে সৃষ্টি হয়ে ফটিকছড়ির রাউজান, হাটহাজারীর কালুরঘাট অতিক্রম করে কর্ণফুলী নদীতে মিশেছে। এ নদী ও এর গতি-প্রকৃতি, নদীর ক্ষয়, তীরবর্তী মানুষের জীবনপ্রবাহ এবং জটিলতা নিয়ে অভিনেতা-পরিচালক তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘হালদা’ ছবিটি।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, তিশা, রুনা খান, সুজাত শিমুল প্রমুখ। চট্টগ্রামের হালদা নদীর পাড় ও রাজবাড়ীর গোয়ালন্দে এ ছবির চিত্রায়ন হয়েছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












