সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘উচ্ছ্বাস বাংলাদেশ’।
মঙ্গলবার (২৩ আগস্ট) জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের চারটি গ্রামের ৩০০ পরিবারকে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, এনার্জি বিস্কুট ও কলা দিয়েছে সংগঠনটি।
‘নিউট্রিশন মেটারস’ নামে বছরব্যাপী এ কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ধাপে সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে কার্যক্রমটি শুরু হলো বলে জানান- উচ্ছ্বাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সানজান সুহান ও সৈয়দ মোস্তফা মূসা।
সকালে সিলেটে সংগঠনটির বছরব্যাপী এ কার্যক্রমের উদ্বোধনে উপস্থিত ছিলেন- নর্থ ইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের শিশু বিভাগের প্রধান এবং উচ্ছ্বাস বাংলাদেশের উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ মূসা এম এ কাইয়ুম।
দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে ৩০০ পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের ইন-চার্জ শিক্ষিকা সেলিনা আক্তার ক্রোরী, নর্থ ইস্ট মেডিকেল কলেজের চিকিৎসক সৈয়দ মোহাম্মদ মুসা, শামীমা রহমান ও বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরামের নির্বাহী সৈয়দ মাহমুদ মুসা।
উচ্ছাস বাংলাদেশের স্বেচ্ছাসেবী দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নভেরা, মাহি, মাহদি, আবির, মুবিন, নাইম, ইরতেজা ও আখতার।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












