সিলেট: সিলেটে মামুন মিয়া (৮) ও রুজেল মিয়া (১১) নামে দুই শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে তাদের বাবার বিরুদ্ধে।
সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে ওসমানী নগরের চিন্তামইন গ্রামের একটি হাওর থেকে ওই শিশু দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসমানী নগর থানা পুলিশ জানায়, দুপুরের পর ওই দুই শিশুর বাবা ছাতির আলী তার দুই ছেলেকে নিয়ে পাশ্ববর্তী একটি বিলে মাছ ধরতে যান।
সন্ধ্যার পরও তারা ফিরে না আসায় স্থানীয়রা তাদের খুজতে বের হন। রাত সাড়ে ৮ টার দিকে রুজেল ও মামুনের মরদেহ ডোবায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করেছে।
ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী অগ্রদৃষ্টিকে বলেন, মানসিক বিকারগ্রস্ত ওই বাবা কুপিয়ে তার দুই ছেলেকে হত্যা করেছেন। বর্তমানে পলাতক রয়েছেন তিনি।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












