অগ্রদৃষ্টি ডেস্কঃ চেতনায় ৭১ বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় লেখক ফেরামের সাধারণ সম্পাদক, প্রবাসী সাহিত্য পরিষদের সহ-সম্পাদক, ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম কুয়েতের সহ-সভাপতি, কবি, লেখক, সাংবাদিক এস.এম আব্দুল আহাদ এর প্রবাস যাত্রা উপলক্ষে তার সম্মানে ২৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর দক্ষিণ সুরমার কুইন্স টাওয়ারে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চেতনায় ৭১ বাংলাদেশের উপ-সচিব ফখরুল ইসলাম শান্ত এর সভাপতিত্বে ও অতিরিক্ত সচিব খালেদ জাহান চৌধুরীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধের সংগঠক মরহুম ফরিদ গাজীর সুযোগ্য সন্তান জি.এম.জে সাদেক কয়েছ গাজী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কবি, লেখক, সাংবাদিক এস.এম আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার ও গীতিকার গজনফর আলী। বক্তব্য রাখেন সবুজ বাংলা সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি জাবেদুল ইসলাম দিদার, হাজী শেখ আব্দুস সালাম, নিজাম উদ্দিন, শাহেদ তালুকদার, এডভোকেট রাসেল আহমদ, পাবেল তালুকদার, গিয়াস উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি জি.এম.জে সাদেক কয়েছ গাজী বলেন, প্রবাসী কবি, লেখক, সাংবাদিক এস.এম আব্দুল আহাদ সত্যিকারের একজন দেশপ্রেমিক। শত ব্যস্ততার মধ্যেও প্রবাসে থেকে দেশ এবং জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমি অত্র সভায় উপস্থিত হয়ে চেতনায় ৭১ এর সাথে সংশ্লিষ্ট সকলকে নিয়ে এই গুণীব্যক্তিত্বকে সংবর্ধিত করতে পেরে আনন্দিত। আশাকরি তিনি তার গতিশীল কার্যক্রমের মাধ্যমে দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করে যাবেন। আমি তার প্রবাস যাত্রার প্রাক্কালে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












