নিজস্ব প্রতিনিধিঃ গত ২২অক্টোবর রোজ রবিবার সংযুক্ত আরব আমিরাত এর সিলেট বিভাগ প্রবাসী সমিতি কর্তৃক মরহুম হুসেন আলীর পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। আর্থিক অনুদান প্রদানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জনাব তাহিদ মিয়া, ইউপি সদস্য দবিরুল ইসলাম, সিলেট বিভাগ প্রবাসী সমিতির আহবায়ক কমিটির সদস্য খছরুল ইসলাম(খছরু) সদস্য বদরুজ্জামান, আঃ রহিম, ময়নুল ইসলাম, হাফিজ হাবিবুর রহমান সহ কালীগঞ্জ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুম হুসেন আলীর পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক গ্রহন করেন মরহুমের স্ত্রী মোছাঃ শাহেনা বেগম। এই সময় মরহুমের পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের বড় মেয়ে ফাতিমা হুসেন, ছোট মেয়ে ফাবিহা হুসেন ও এক মাত্র ছেলে মোঃ জাকির হুসেন।
উল্লেখ্য মরহুম হুসেন আলী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দীর্ঘদিন কর্মরত ছিলেন এবং কর্মরত অবস্থায় প্রায় ৩মাস পুর্বে কর্মস্থলে ইন্তেকাল করেন।
সিলেট বিভাগ প্রবাসী সমিতি একটি অরাজনৈতিক প্রবাসী সামাজিক সংগঠন। সিলেট বিভাগ প্রবাসী সমিতি সব সময় দুঃখী প্রবাসীদের প্রাণের সংগঠন হিসাবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।











