আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বাকির বুজদাগ বলেছেন, সিরিয়ার ভূখণ্ডের প্রতি তাদের কোনো লোভ নেই। আংকারা সিরিয়াকে অখণ্ড দেখতে চায়।
তুরস্ক তার সীমান্তের পাশে স্বাধীন কুর্দি রাষ্ট্র গঠনের অনুমতি দেবে না বলে তিনি ঘোষণা করেছেন। বাকির বুজদাগ বলেছেন, কুর্দি সন্ত্রাসীরা তুরস্ককে ভাগ করতে চায়। কোনো দেশই নিজ সীমানার মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী গঠনের অনুমতি দিতে পারে না।
সিরিয়া যখন সেদেশের আফরিন এলাকায় হামলার জন্য তুরস্কের সমালোচনা করছে ঠিক তখনি তিনি এসব কথা বললেন।
গত ২০ জানুয়ারি থেকে সিরিয়ার আফরিন এলাকায় সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। সিরিয়ার গেরিলা গোষ্ঠী ওয়াইপিজিকে নির্মূল করতেই এ অভিযান চালানো হচ্ছে বলে আংকারা দাবি করেছে। তবে আফরিনে হামলার জন্য সিরিয়ার সরকারের কোনো অনুমতি নেয় নি তুরস্ক। সিরিয়া তুর্কি সামরিক অভিযানকে আগ্রাসন হিসেবে ঘোষণা করেছে। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












