আন্তজার্তিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদে অচলাবস্থা সৃষ্টির কারণে চলমান সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এ ধরনের পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেয়া নিরাপত্তা পরিষদের উচিত হবে না।
গতকাল (বুধবার) এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব দুঃখ প্রকাশ করে বলেন, ভেটো ক্ষমতার অধিকারী দেশগুলো সিরিয়া ইস্যুতে একমত হতে পারে নি। তিনি বলেন, “চলমান অচলাবস্থা নিয়ে আজ আমি পাঁচ স্থায়ী সদস্য দেশের রাষ্ট্রদূতকে আমার গভীর উদ্বেগের কথা জানাচ্ছি এবং যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ওপর জোর দিচ্ছি।”
একইসঙ্গে জাতিসংঘ মহাসচিব সিরিয়ার জনগণের ভোগান্তি দূর করার জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা যেন সিরিয়ার জনগণের মারাত্মক ভোগান্তির কথা ভুলে না যায়।”
সিরিয়া পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব পাসে ব্যর্থ হওয়ার একদিন পর গুতেরেস এসব কথা বললেন। পূর্ব গৌতার দুমা শহরে রাসায়নিক হামলার কথিত অভিযোগে সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিচ্ছে আমেরিকা। অন্যদিকে, রাশিয়া ও সিরিয়া বলেছে রাসায়নিক হামলার অভিযোগ ভিত্তিহীন। এ নিয়ে অনেকটা যুদ্ধের মুখে রয়েছে দুপক্ষ।(পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












