আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সেনাবাহিনী ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোনকে ভূপাতিত করেছে। গোলান উপত্যকায় সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের পরই ড্রোনকে ভূপাতিত করা হয়।
সিরিয় সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলের একটি স্কাইলার্ক ড্রোনকে কুনেইত্রা প্রদেশে ভুপাতিত করা হয়েছে। ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী।
এদিকে, সামাজিক মাধ্যমে ভূপাতিত ড্রোনের ছবি প্রকাশ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ছোট আকারের এ গোয়েন্দা ড্রোন আকাশে উড়াতে এক বা দু’জন ব্যক্তির প্রয়োজন পড়ে। অবশ্য এটি নির্ভর করে ড্রোনের মডেলের ওপর। আকাশে ওড়ার পর ভূপৃষ্ঠের ঘাঁটিতে লাইভ ভিডিও ফুটেজ পাঠাতে থাকে এ ড্রোন।
ড্রোন কী পরিস্থিতিতে ভূপাতিত হয়েছে সে বিষয়ে তদন্ত করার ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী। তবে, সিরিয়ার সেনাবাহিনী বিধ্বস্ত ড্রোন থেকে গোপন তথ্য হাতিয়ে নিতে পারে নি বলে দাবি করছে ইহুদিবাদীরা।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












