অগ্রদৃষ্টি ডেস্ক: রাজধানীতে ‘সিটিং সার্ভিস’ বিরোধী অভিযান আগামী ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। আজ বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওতে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষের (বিআররটিএ) কার্যালয়ে মালিক সমিতির সাথে বৈঠকের পর বিআরটিএ’র চেয়ারম্যান মো: মশিয়ার রহমান সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।
তিনি বলেন, ‘বুধবার বিকেলে বিআরটিএ ও পরিবহন মালিক সমিতির নেতাদের বৈঠকে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করেই ‘সিটি সার্ভিস’ বিরোধী অভিযান আগামী ১৫ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।’
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ি মালিক সমিতি ২০১৫ সালে সরকার নির্ধারিত ভাড়ার চাটর্ অনুযায়ি বাস ভাড়া নেবেন বলে তিনি জানান।
পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত করিমসহ মালিক সমিতির নেতৃবৃন্দ বেঠকে উপস্থিত ছিলেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












