বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ৯টি অভিযোগে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিল। আপিল বিভাগ ৭ নং অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়েছে। বাকি অভিযোগগুলোতে দেয়া দণ্ড বহাল রাখা হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আনা ৩, ৫, ৬ ও ৮ অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়। ২, ৪ ও ৭ নং অভিযোগে ২০ বছরের কারাদণ্ড এবং ১৭ ও ১৮ নং অভিযোগে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে ৭ নং অভিযোগ থেকে সালাউদ্দিন কাদেরকে অব্যাহতি দিলো আপিল বিভাগ। ২০১৩ সালের ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় মৃত্যুদণ্ড দেন। ২০১৩ সালের ২৯ অক্টোবর ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন সালাহউদ্দিন কাদের চৌধুরী।
সাম্প্রতিক খবর:

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

'মৃত্যুফাঁদে' ঢাকা-সিলেট মহাসড়ক: দ্রুত সংস্কারের দাবিতে সিলেটে গণঅবস্থান, হুঁশিয়ারি বিএনপির

‘দেশে ফিরে’ বিএনপির নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন তারেক: আমান

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তর্কে জড়ায় বিএনপি ও এনসিপি












