খেলাধুলা ডেস্ক : গোল উদযাপন করলেন ছন্দে থাকা মোহামেদ সালাহ। দুই ব্রাজিলিয়ান ফিলিপে কৌতিনিয়ো ও রবের্তো ফিরমিনোও জালের দেখা পেল। তাতে বোর্নমাউথের বিপক্ষে লিভারপুল পেল বড় জয়। রোববার পয়েন্ট টেবিলের নিচের দিকের দল বোর্নমাউথের মাঠে ৪-০ গোলে জিতেছে লিভারপুল।
ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল ইয়ুর্গেন ক্লপের দল। গত সপ্তাহে এভারটন ও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের সঙ্গে ঘরের মাঠে ড্র করেছিল লিভারপুল। প্রথমার্ধেই তিনবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় অতিথিরা। দারুণ এক গোলে শুরুটা করেন কৌতিনিয়ো। বল পায়ে বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে এক জনকে কাটিয়ে আরেক জনকে কোনো সুযোগ না দিয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই মিডফিল্ডার।
ছয় মিনিট পর কৌতিনিয়োর কর্নারে বাইলাইন থেকে ফিরমিনোর ছয় গজ বক্সে বাড়ানো বল হেডে জালে পাঠান ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দেইয়ান লোভরেন। কয়েকটি সুযোগ নষ্ট করা সালাহ ৪৪তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে এক জনকে কাটিয়ে গোলরক্ষক ও আরও কয়েক জন ডিফেন্ডারের মধ্যে দিয়ে লক্ষ্যভেদ করেন মিশরের এই ফরোয়ার্ড।
লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪ গোল করেছেন সালাহ। জুনে রোমা থেকে আসা মিশরের এই ফরোয়ার্ডের লিভারপুলের জার্সিতে মোট গোল হলো ২০টি। ৬৬তম মিনিটে স্বদেশি কৌতিনিয়োর দারুণ ক্রসে হেডে জয় নিশ্চিত করেন আরেক ফরোয়ার্ড ফিরমিনো। ১৮ ম্যাচে নয় জয় ও সাত ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে লিভারপুল।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












