অগ্রদৃষ্টি ডেস্কঃ আজ বাংলাদেশের চলচ্চিত্রের ক্ষণজন্মা জনপ্রিয় নায়ক সালমান শাহের ২০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সালমান শাহ স্মৃতি পরিষদের উদ্যোগে আজ এফডিসি মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিচালক সোহানুর রহমান সোহান। আরও উপস্থিত থাকবেন সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি কণ্ঠশিল্পী এসএম শফি, চলচ্চিত্রাঙ্গনের শিল্পী, কলাকুশলীসহ সালমান ভক্তরা। ১৯৯৬ সালের এই দিনে তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। প্রতিপক্ষ ও নিন্দুকেরা তার মৃত্যুকে আত্মহত্যা বললেও তার পরিবার ও ভক্তদের দাবি তাকে হত্যা করা হয়েছে। সালমান শাহের জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর নানার বাড়ি সিলেটের দাড়িয়াপাড়ায়। বিটিভিতে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয়। কিশোর বয়সে তিনি ছিলেন কণ্ঠশিল্পী। সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক। এরপর বাকিটা কেবলই ইতিহাস। প্রথম ছবিতেই সারা দেশের মানুষের মন জয় করে নিলেন তার অভিনয়, ব্যক্তিত্ব আর সুদর্শন চেহারা দিয়ে। স্বল্প সময়ের মধ্যে ২৭টি ছবিতে অভিনয় করেন সালমান শাহ। তার প্রায় প্রতিটি ছবিই ছিল ব্যবসাসফল। এসব ছবিতে তার নায়িকা ছিলেন মৌসুমী, শাবনূর, লিমা, শাবনাজ, বৃষ্টি, শাহনাজ, শ্যামা প্রমুখ।
সালমান শাহের ২০তম মৃত্যুবার্ষিকী আজ, কিন্তু জাতি হয়নি এখনো কলঙ্কমুক্ত। তার একটি মাত্র কারণ আর তাহলো যে, কুড়ি পেরিয়ে গেলেও এখনো মৃত্যুর কারণ অজানাই রয়ে গেলো
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












