অগ্রদৃষ্টি ডেস্কঃ সালমান খানের বিরুদ্ধে এ বার ধর্ষণের অভিযোগ আনলেন এক মডেল। বিগ বসের অন্যতম প্রতিযোগী ওই মডেল দিল্লির সিআর পার্ক থানায় সালমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআইআর-ও দায়ের করেছেন।
এফআইআর–এ ওই মডেল জানান, শুধু সালমান খানই নন, বিগ বসের সেটে থাকা তাঁর সাঙ্গোপাঙ্গোরাও এই কাজে শামিল হন। ওই তরুণী মডেলের কথা অনুযায়ী, প্রথমে সালমানের লোকজন তাঁকে ‘কালো জাদু’ করেন। তার পরই সুযোগ বুঝে সালমান খান তাঁকে রেপ করেন।
তাঁর বক্তব্য, এতদিন সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি বলেই সালমানের বিরুদ্ধে এফআইআর করতে দেরি হয়ে গেল। তাঁর কথায়, মন থেকে সায় পাওয়ার পরেই রেপের ঘটনাটি চাপা না রেখে, সিআর পার্ক থানায় ধর্ষণের অভিযোগ রুজু করেছি।
বলিউডের এই নায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এই প্রথম নয়। এর আগেও একবার তাঁর বিরুদ্ধে রেপের অভিযোগ আনা হয়।
এই মুহূর্তে সালমান খান তাঁর নতুন ছবি সুলতানের শ্যুটিংয়ে ব্যস্ত থাকায়, অভিযোগ প্রসঙ্গে তাঁর বক্তব্য জানা যায়নি।
#
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












