নিজস্ব প্রতিনিধি:: সারাদেশে সাংবাদিকদের তালিকা প্রনায়ণের দাবিতে সাভার উপজেলা বিএমএসএফ কমিটি গঠনে এক সাধারণ সভা অনুষ্ঠিত।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আব্দুল মুগ্নী নিরো সভাপতি বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথি ছিলেন মন্জুরুল হোসেন ইসা সহ-সভাপতি,আহমেদ আবু জাফর সাধারণ সম্পাদক ও মইনুল হাছান মৃধা সাংগঠনিক সম্পাদক বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি,উক্ত সাধারণ সভায় বক্তারা বলেন
সারাদেশে সাংবাদিকদের তালিকা প্রনায়ণ করতে হবে,দেশ ব্যাপি সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে পি আর ও পদে পেশাদার সাংবাদিকদের নিয়োগ দিতে হবে ১৪ দফা
সাভারে বিএমএসফ উপজেলা কমিটি গঠনে জাকির সিকদার সভাপতি ও মাসুদ রানা সাধারণ সম্পাদক ,শাকিল আহমেদ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।আজ ১৬-১১-১৫ইংতারিখে সকাল ১১টায় স্থানীয় বাইপাইল নামাবাজার আনার উল্লা সুপার মার্কেটে বিএমএসএফ এর সাভার উপজেলা অস্থায়ী কার্যলয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)এর আয়োজনে ১৫সদস্য বিশিষ্ট পূরনাঙ্গ কমিটি ২০১৬-১৭ ইং বছরের অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটিকে পেশ করা হল। উক্ত কমিটিতে উপদেষ্টা হিসেবে ফোন আলাপের
মাধ্যেমে অনুুমতি প্রদানে স্থান পেয়েছেন সাভার প্রেসক্লাবের সভাপতি জনাব জাবেদ মোস্তফা এবং আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি জনাব মোজাফ্ফর হোসেন জয়।











