খেলাধুলা ডেস্ক : তৃতীয়বারের মতো সাম্বা গোল্ড ট্রফি জিতেছেন নেইমার। ফিলিপে কৌতিনিয়োকে হারিয়ে গত বছর ইউরোপে খেলা ব্রাজিলের ফুটবলারদের মধ্যে সেরার পুরস্কারটি জিতেছেন পিএসজির ফরোয়ার্ড।সাংবাদিক, সাবেক পেশাদার ফুটবলার ও সমর্থকদের মিলিয়ে মোট ২৭.৭১% ভোট পেয়ে সেরা নির্বাচিত হন নেইমার। কৌতিনিয়ো পেয়েছেন ১৬.৬৪% ভোট।
এর আগে ২০১৪ ও ২০১৫ সালে পুরস্কারটি জিতেছিলেন নেইমার। ২০১৬ সালে তাকে হারিয়ে সেরা হয়েছিলেন লিভারপুলের কৌতিনিয়ো। ২০০৮ সাল থেকে পুরস্কারটি দেওয়া শুরু হয়। প্রথমবার জিতেছিলেন কাকা। এর আগে সর্বোচ্চ টানা তিনবার এটা জিতেছিলেন চিয়াগো সিলভা। ক্লাব সতীর্থের ওই রেকর্ডে এবার ভাগ বসালেন নেইমার।
অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া নেইমার নতুন ক্লাবের হয়ে এ পর্যন্ত ২০ ম্যাচে ১৭ গোল করেছেন। জাতীয় দলের হয়েও গত বছর আলো ছড়ান তিনি।তৃতীয় হওয়া রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো পেয়েছেন ১৪.৪৩% ভোট। যথাক্রমে পরের তিনটি স্থানে আছেন বার্সেলোনার পাওলিনিয়ো, রিয়ালের কাসেমিরো ও ম্যানচেস্টার সিটির গাব্রিয়েল জেসুস।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












