জাকির সিকদার,সাভার, আশুলিয়া থেকে : সাভার পৌরসভার কারাবন্দী মেয়র ও পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লাহর বাস ভবনে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল নগদ টাকা স্বর্নালংকারসহ ৩০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। আজ ভোর রাতে পৌর এলাকার উলাইলের কর্ণপাড়ায় তার বাসভবনে এঘটনা ঘটে। ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন পৌর মেয়রের পুত্র সাব্বির,কন্যা রিমিসহ ৩ জন। পুলিশ জানায় ভোর রাতে ৪টার দিকে পৌর মেয়র রেফাত উল্লাহর কর্নপাড়ার বড় বাড়িতে বাড়ির কেচি গেটের তালা ভেঙ্গে ২০/৩০ সদস্যর একটি সশ¯্র ডাকাত দল প্রবেশ করে।এসময় ডাকাতরা পৌর মেয়র রেফার উল্লাহর স্ত্রী সাবিনা,ছেলে ছাব্বির,.মেয়ে রিমিকে অস্ত্র ঠেকিয়ে আলমারি ভেঙ্গে নগদ ৪০ ভরি স্বর্ণলঙ্কার
নগদ তিন লক্ষ টাকা দুটি ল্যাপটপসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল লুট করে তিনজনকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় ডাতাতরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।আহত তিন জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য রানা প্লাজা ধসের ঘটনায় ও নাশকতার কয়েকটি মামলায় পৌর মেয়র রেফাত উল্লাহ কারাগারে বন্দী রয়েছেন
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












