জাকির সিকদার সাভার থেকে স্টাফ রিপোর্টার : সাভারে নাশকতা পরিকল্পনায় অর্থ সহায়তার অভিযোগে মনজু পালোয়ান (৩৬) নামের এক তরুণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া মনজু সাভার পৌর জামায়াতের কোষাধ্যক্ষ। তবে পুলিশের এ দাবি অস্বীকার করেছে পরিবার। তাদের দাবি মঞ্জু কোন রাজনীতির সঙ্গে জড়িত না। তার সাভার নিউ মার্কেট, সাভার সিটি সেন্টার, রাজ্জাক প্লাজা ও চৌরঙ্গী সুপার মার্কেটে ‘মঞ্জু বাজার ও মঞ্জু সুজ’ নামে দোকান রয়েছে। সে কোন প্রকার রাজনীতির সঙ্গে জড়িত না। পুলিশ জানিয়েছে, রোববার গভীর রাতে মনজুকে প্রথমে থানায় তলব করা হয়। এরপর আজ সকালে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাঁকে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জানান, রানা প্লাজা ধসের
ঘটনায় পৌরসভার বরখাস্ত হওয়া কাউন্সিলর মোহাম্মদ আলীর বাড়ির পাশে একটি ছয়তলা ভবনের ছাদে বসে জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় বোমা হামলাসহ নাশকতার ষড়যন্ত্র করছিলেন জামায়াত-শিবিরের নেতারা। মনজু পালোয়ান তাঁদেরই আর্থিক পৃষ্ঠপোষকতা করে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, মনজুকে সন্ত্রাসবিরোধী আইন এবং অস্ত্র আইনে করা দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে তাঁকে আদালতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে, মনজুর বাবা ব্যবসায়ী আলহাজ্ব মো: ওমর পালোয়ান তাঁর ছেলের গ্রেপ্তারকে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, তাঁদের ব্যবসা প্রতিষ্ঠানে কেনাকাটার পর পুলিশের জনৈক কর্মকর্তার কাছে টাকা চাওয়ার অপরাধেই তাঁর ছেলেকে ধরে শিবির নেতা বলে ফাঁসানো হয়েছে।
ওমর পালোয়ানের এ দাবি প্রত্যাখ্যান করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, আওয়ামী লীগের কতিপয় নেতার সঙ্গে সম্পর্ক রেখে নাশকতাকারীদের পৃষ্ঠপোষকতা করে আসছিলেন শিবির নেতা মনজু।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












