খেলাধুলা ডেস্ক : নিয়মরক্ষার ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ছয় ম্যাচের একদিনের সিরিজ ৫-১ জিতে নিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে এই প্রথম সিরিজ জয়। দলের এই ঐতিহাসিক সাফল্যের অন্যতম কারিগর অধিনায়ক বিরাট কোহলি। গতকাল ৮ উইকেটে জয়ের ম্যাচে আরও একটা সেঞ্চুরি করেছেন কোহলি। ম্যান অফ দ্য ম্যাচের পাশাপাশি ম্যান অফ দ্য সিরিজ কোহলিই।
২০৫ রান তাড়া করতে নেমে ৩২.১ ওভারেই মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। কোহলি অপরাজিত থাকেন ৯৬ বলে ১২৯ রানে। সিরিজে এটি তাঁর তৃতীয় শতরান। একদিনের ক্রিকেটে ৩৫ তম ও রান তাড়া করতে নেমে ১৯ তম সেঞ্চুরি করলেন কোহলি। গোটা সিরিজে করলেন ৫৫৮ রান।
সিরিজ শেষে তাঁর ব্যাটে এই চোখধাঁধানো সাফল্যের কৃতিত্ব স্ত্রী অনুষ্কা শর্মাকে দিলেন কোহলি। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের সময় কোহলি বললেন, ‘আমার এই সাফল্যের নেপথ্যে কিছু কাছের মানুষ রয়েছেন। বিশেষ করে, আমার স্ত্রী। গোটা সিরিজে প্রেরণা জুগিয়ে আমাকে এগিয়ে নিয়ে গিয়েছে ও। তার জন্য আমি কৃতজ্ঞ। অতীতে ওকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। সেই অনুষ্কাই কিন্তু দক্ষিণ আফ্রিকায় গোটা সিরিজে আমাকে প্রেরণা দিয়ে গিয়েছে। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় এই প্রেরণা প্রাপ্তি একটা দুর্দান্ত অনুভূতি।’
নিজের সাফল্য এই প্রথম অনুষ্কার সঙ্গে ভাগ করে নিলেন না কোহলি। বিয়ের আগেও কোহলি তাঁর মধ্যে ইতিবাচক পরিবর্তন এনে দেওয়ার কৃতিত্ব অনুষ্কাকে দিয়েছেন কোহলি।
গত বছরের ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে সেরেছেন এই তারকা জুটি। এরপর দিল্লি ও মুম্বইতে হয়েছিল সাড়ম্বর রিসেপশন।
দ্বিপাক্ষিক সিরিজে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০-র বেশি রান সংগ্রহের নজির গড়লেন কোহলি। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার জর্জ বেইলিকে পিছনে ফেলেছেন তিনি। ২০১৩-১৪ তে বেইলি ভারতের বিরুদ্ধে ৪৭৮ রান করেছিলেন। তালিকায় তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স ( ২০১২-১৩-তে পাকিস্তানের বিরুদ্ধে ৩৬৭ রান)।
কোহলি বলেছেন, ‘এখনও আট-নয় বছর ক্রিকেট খেলব। আর তার পুরো সময়টাই সেরা পারফর্ম করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটা একটা ভালো দিক যে, যে আমি সুস্থ রয়েছি এবং দেশের অধিনায়কত্ব করতে পারছি। দেশের হয়ে যত দিন খেলব তত দিন ১২০ শতাংশ দিতে চাই।’
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












