এম এস ইসলাম /আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান দিয়াগোতে এক ব্যক্তি সাপের সঙ্গে সেলফি উঠাতে গিয়ে বড় মাপের খেসারত দিতে হল। নির্ভুল সেলফি তোলার সময় হঠাৎ কামড় বসায় সেই সাপ। তারপর হাসপাতালে চিকিৎসা করে এযাত্রায় তিনি প্রাণে বেঁচে গেলেও, তাঁর চিকিৎসা খরচ বাবদ হাসপাতালে বিল হয়েছে ১৫৩,১৬১ মার্কিন ডলার।
আক্রান্ত ব্যক্তি টড ফাসলার ঝোপ থেকে যখন বিষধর ঠকঠকি সাপ বা র্যাটলস্নেকটি বের করে আনছিলেন, তখনই তাঁর পুরো হাত বাদামি হয়ে যায়। এরপর তিনি সাপের সঙ্গে নির্ভুল সেলফি তুলতে যখন ক্যামেরার অ্যাঙ্গল ঠিক করছিলেন, তখনই কামড় বসায় ওই সাপ। এরপর ওই ব্যক্তির পুরো দেহ কাঁপতে শুরু করে।
অবশেষে হাসপাতালে চিকিৎসার পর আপাতত আক্রান্ত ব্যক্তি সুস্থ। কিন্তু তারপরই তিনি ধাক্কা খান হাসপাতালে চিকিৎসার বিল দেখে। তাঁর চিকিৎসার বিল হয়েছে ১৫৩,১৬১ মার্কিন ডলার।
ফাসলারের বিমা সংস্থা আপাতত হাসপাতালের সঙ্গে কথা বলছে। এইমুহূর্তে আক্রান্ত ব্যক্তিকেও নিজের থেকে কিছু দিতে হবে কিনা জানা যায়নি।
আক্রান্ত ব্যক্তি পরে তাঁর অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে বলেন, পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় তাঁর পুরো শরীর। জিব মুখের বাইরে বেরিয়ে আসে এবং চোখ কপালে উঠে যায়।
জানা যায়, ফাসলারের নিজের বাড়িতেও একটি র্যাটলস্নেক পোষা ছিল। তবে এই ঘটনার পর তিনি সেই সাপটিকে জঙ্গলে ছেড়ে দিয়েছেন বলেই জানা গেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












