ঢাকা প্রতিনিধি ঃঃ নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেনকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার পর তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে তাকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হলে শুনানি শেষে মুখ্য বিচারিক হাকিম শহিদুল ইসলাম তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন।
এসময় তার জামিনের জন্যে কেউ আবেদন করেনি।
সাত খুনের ঘটনায় নিহতদের আত্মীয় স্বজনরাও এসময় আদালতে উপস্থিত ছিলেন।
নূর হোসেনকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসার সময় তার ফাঁসির দাবিতে প্রচুর মানুষ বিক্ষোভ করছিলো।
পরে তাকে নারায়ণগঞ্জের জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে.শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির অগ্রদৃষ্টিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে অর্থের বিনিময়ে র্যাবের কর্মকর্তাদের দিয়ে তিনি এসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
বৃহস্পতিবার রাতে তাকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
গত বছরের ২৭শে এপ্রিল নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের পর নূর হোসেন ভারতে পালিয়ে গিয়েছিলেন।
গত বুধবার ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফা নেতা অনুপ চেতিয়াকে বাংলাদেশ ভারতের কাছে হস্তান্তর করেছে।তিনি ১৭ বছর বাংলাদেশের কারাগারে ছিলেন।
অনূপ চেতিয়াকে দেয়ার একদিন পরই ভারত নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করলো।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












