ডেস্ক নিউজ : অবশেষে বহুল আলোচিত পূর্বপশ্চিমবিডি ডট নিউজ এর জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাসকে পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৬ মিনিটে এ তথ্য জানান উৎপল দাসের বাবা চিত্তরঞ্জন দাস।
তিনি বলেন, সময় সংবাদ টিভিতে উৎপলের নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হবার বিষয়টি জানতে পারি। এরপর উৎপলের সাথে মুঠোফোনে তার মায়ের কথা হয়। তবে আমার সাথে হয়নি।
জানা যায়, উৎপল এখন নরসিংদীর রায়পুরা এলাকায় নিজ বাড়ির দিকে রওনা করেছেন।
এদিকে, এর আগেও গত ৫ নভেম্বর সন্ধ্যায় নিখোঁজ উৎপাল দাসকে পাওয়া গেছে এমন সংবাদ গণমাধ্যমে আসে। যদিও পরবর্তীতে সংবাদটি সঠিক নয় বলে দাবি করে আইন-শৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, পূর্বপশ্চিমবিডি ডট নিউজ নামের অনলাইন সংবাদমাধ্যমে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত উৎপল দাস গত ১০ অক্টোবর কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












