নিজেস্ব-প্রতিবেদনঃ জাতীয় পার্টির সরকার আমলে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে যে সকল যুগান্তকারী পদক্ষেপ ও উন্নয়ন করা হয়ে ছিল বিগত সরকার গুলো এর অর্ধেক উন্নয়নও করতে পারেনি। পল্লীবন্ধু এরশাদ উন্নয়ন তরান্বিত করতে প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পোঁছে দিতে উপজেলা ব্যাবস্থা চালু করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় 1991 সালের পর বিএনপি ক্ষমতায় এসে উপজেলা পদ্ধতি বাতিল করে দেয়।এরপর আবার উপজেলা পদ্ধতি চালু করা হলেও উপজেলা চেয়ারম্যানকে পুর্নাঙ্গ ক্ষমতা না দেয়ার জনগণ এর সুফল থেকে বঞ্চিত।
আজ জাতীয় পার্টি সন্দ্বীপ উপজেলার উদ্দোগে উপজেলা দিবসের আলোচনা সভার সভাপতির বক্তব্যে এম এ ছালাম এসব কথা বলেন। তিনি অবিলম্বে পল্লীবন্ধু এরশাদের প্রতিষ্ঠিত পুর্নাঙ্গ উপজেলা বাস্তবায়নের দাবি জানান।
জাতীয় পার্টি সন্দ্বীপ উপজেলা সভাপতি এম এ ছালাম’র সভাপতিত্বে ও দফতর সম্পাদক সাহাব উদ্দিনের পরিচালনায় উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টি সন্দ্বীপ উপজেলার সিনিয়র সহ-সভাপতি মোবাশ্বের ইসলাম মানিক, সহ সভাপতি মোঃ হাফেজ আহাম্মদ, সহ সভাপতি মোঃ ইসলাম,যুগ্ন-সাধারন সম্পাদক এম এ হাছান, সাংগঠনিক সম্পাদক মাও:মোঃ আলাউদ্দিন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মো আক্তার হোসেন, যুগ্ন- সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোঃ সেলিম, ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদক এম এ হান্নান, যুব বিষয়ক সম্পাদক তমাল বিন ছৌধুরী,জাপা নেতা রিয়াদ হোসেন, জাতীয় যুব সংহতি নেতা ইমরান হোসেন, আরাফাত হোসেন প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












