আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তুর্কি সীমান্তে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে আট ইরানি সীমান্তরক্ষী শহীদ হয়েছেন। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সীমান্তবর্তী ‘চালদোরান’ শহরে এই সংঘর্ষ হয় বলে প্রদেশের উপ-গভর্নর আলীরেজা রাদফার জানিয়েছেন।
তিনি বলেন, শুক্রবার বিকেলে সীমান্তের জিরো-পয়েন্টে সংঘটিত এই সংঘর্ষে বহু সন্ত্রাসী খতম হয়েছে। বর্তমানে ওই এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর চিরুনি তল্লাশি অভিযান চলছে বলে রাদফার জানিয়েছেন।
এর আগে গত ২৮ মে একই প্রদেশের উরুমিয়ে শহরে ইরানের ইসলামি বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী ‘পেজাক’র সদস্যদের সঙ্গে সংঘর্ষে দুই ইরানি সীমান্তরক্ষী শাহাদাতবরণ করেছিলেন।
তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে ইরানের ভেতরে সন্ত্রাসী ও নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য এই ‘পেজাক’ গোষ্ঠী তৈরি করেছে। আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও ব্রিটেন পেজাকের প্রতি সমর্থন জানিয়েছে। এসব দেশ পেজাক ও মোনাফেকিনের মতো ইরানের ইসলামি সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে নিজেদের অশুভ লক্ষ্য অর্জনের চেষ্টা করছে।
ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সঙ্গে তুরস্ক ও ইরাকের সীমান্ত রয়েছে। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












