পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে এক সন্ত্রাসী হামলায় ১৭জন নিহত এবং আটজন গুরুতর আহত হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।
তবে, নিহতদের সকলের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
শহরের একটি হাসপাতাল জানিয়েছে, নিহতদের একজন তুরস্কের নাগরিক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী উয়াগাদুগু শহরের ব্যস্ত কোয়ামি নক্রুমাহ এভিন্যুতে রোববার রাত নয়টার কিছু পরে গোলাগুলি শুরু হয়।
সেখানকার হোটেল ব্রাভিয়া এবং আজিজ ইস্তানবুল রেস্তরাঁর বাইরের অংশে আগত অতিথিদের লক্ষ্য করে হঠাৎই তিনজন বন্দুকধারী গুলি চালাতে শুরু করে।
এখন সেনাবাহিনী পুরো শহর ঘেরাও করে রেখেছে।
উয়াগাদুগুর মার্কিন দূতাবাস নিজের নাগরিকদের ঘটনাস্থলের আশেপাশে না আসতে সতর্ক করে দিয়েছে।
সূত্র, বিবিসি
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল













