ডেস্ক নিউজ : সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
তিনি বলেন, সরকার ভালো অবস্থানে আছে, উপ-নির্বাচনের কোনো সম্ভাবনা নাই। নির্বাচন সময় মত হবে।
সোমবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটায় ব্যক্তিগত সফরে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এরশাদ বলেন, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা সবাই এক সাথে বসার পরে সিদ্বান্ত নেবো যে, কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবো। বিএনপির অবস্থানের উপর নির্ভর করছে আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচনের সিদ্ধান্ত। তবে রংপুরের নির্বাচন একটি উদাহরণ তৈরি করেছে। কোন রকম গণ্ডগোল হয়নি।
কুয়াকাটা গ্রান্ড হোটেলের হেলিপ্যাডে সকাল সোয়া ১১টায় অবতরণের পর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর পৌর মেয়র আবদুল বারেক মোল্লা ও স্থানীয় জাতীয় পাটিঁর সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে কুয়াকাটা গ্রান্ড হোটেলে তিনি কিছু সময় অবস্থান করেন। এসময় তার সাথে ছিলেন ছেলে এরিক এরশাদ ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












