স্পোর্টস ডেস্ক : ৩২১ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ৩২ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে তারা। সাকিব একই ওভারে পরপর দুটি বলে দুই উইকেটসহ মোট তিন উইকেট তুলে নেন। বাংলাদেশের কাছে ১৬৩ রানের বড় ব্যবধানে হারল শ্রীলঙ্কা। রানের হিসেবে সবচেয়ে বড় জয় বাংলাদেশের।
ট্রাইনেশন সিরিজে বাংলাদেশের দেয়া ৩২১ রানের টার্গেটে ব্যাট করে শ্রীলঙ্কা। তামিম-সাকিব-মুশফিকের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২০ করে বাংলাদেশ।
ইনিংসের তৃতীয় ওভারে কুশাল পেরেরাকে ফিরিয়েছেন নাসির হোসেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১ রানে জীবন পেয়ে সুযোগ কাজে লাগাতে পারেননি এনামুল বিজয় ৩৫ রান কোরে ফিরেছেন থিসেরা পেরেরার বাউন্সারে।
অন্যপ্রান্তে ক্যারিয়ারের ৪০ তম ফিফটি তুলে নিয়েছেন তামিম ইকবাল স্পর্শ করেছেন তিন ফরম্যাটে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১ হাজার রানের মাইল ফলক। দ্বিতীয় উইকেটে সাকিবের সাথে গড়েছেন ৯৯ রান। ৮৪ রানে তামিম ফিরলে মুশফিককে সাথে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন সাকিব। ৬৭ রান করে আউট হন সাকিব মুশফিকের ব্যাট থেকে এসেছে ৬২ রান।
শেষদিকে সাব্বিরের ২৪ রানে তিনশো ছাড়ায় টাইগারদের স্কোর। এটা টাইগারদের পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ।
ফল : বাংলাদেশ ১৬৩ রানে জয়ী।
ম্যাচ সেরা : সাকিব আল হাসান (বাংলাদেশ)।











