ডেস্ক নিউজ : সিঙ্গাপুরে রপ্তানিযোগ্য সকল পণ্যে শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ। দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে এই শুল্কমুক্ত সুবিধা বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার সচিবালয়ে সিঙ্গাপুরের হাইকমিশনার (অনিবাসী) চ্যান হেঙ্গ উইঙ্গের সঙ্গে এক বৈঠককালে তার দেশে পণ্য রপ্তানিতে শুল্ক মুক্ত সুবিধা চান বাণিজ্যমন্ত্রী।
বৈঠক শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, সিঙ্গাপুরের সঙ্গে এমনিতে আমাদের সম্পর্ক অনেক ভালো। দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
তবে দেশটিতে বাংলাদেশের যেসব পণ্যের চাহিদা রয়েছে সেগুলো রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দিলে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।
মন্ত্রী জানান, সিঙ্গাপুরের হাইকমিশনারকে বাংলাদেশে বিনিয়োগ করতে সেই দেশের ব্যবসায়ীদের উৎসাহীত করার আহ্বান জানিয়েছেন তিনি।
মন্ত্রী এসময় বলেন, আমাদের দেশের অনেক ব্যবসায়ী সিঙ্গাপুরে বিনিয়োগ করছে। তাদের দেশের আইন-কানুন মেনেই সেখানে ব্যবসা করতে হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












