ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুরু হল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। আজ ৭ই অক্টোবর (শুক্রবার) ষষ্ঠী তিথিতে দেবী দূর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে শুরু হল ৫ দিন ব্যাপী দুর্গোৎসব।
সাধারণত শুক্ল ষষ্ঠীর সন্ধ্যায় বোধন হলেও এবার তিথি অনুযায়ী পঞ্চমীতেই বোধন পড়েছে ; যার মাধ্যমেই শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা।
এবার দুর্গতিনাশিনী দেবী দুর্গা আজ ৭ই অক্টোবর (শুক্রবার) ঘোটকে (ঘোড়ায়) চড়ে হিমালয়ের কৈলাশের শ্বশুরালয় থেকে পিত্রালয় মর্ত্যে আসবেন। সঙ্গে নিয়ে আসেন গণেশ, কার্ত্তিক, লক্ষ্মী আর সরস্বতীকে ও।
ষষ্ঠীর আনুষ্ঠানিকতা শেষে পর্যায়ক্রমে ৮ই অক্টোবর (শনিবার) মহাসপ্তমী, ৯ই অক্টোবর (রবিবার) মহাষ্টমী ও কুমারী পূজা, ১০ই অক্টোবর (সোমবার) মহানবমী এবং ১১ই অক্টোবর (মঙ্গলবার) বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
পুলিশ ও আনসার মণ্ডপগুলোর সার্বক্ষণিক নিরাপত্তার পাশাপাশি প্রতিমা বিসর্জন পর্যন্ত কড়া নজরদারিতে রাখা হবে, বলে জানান নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন।
উল্লেখ্য, এ বছল দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় ১২১৯টি মণ্ডপে পুজা অনুষ্ঠিত হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












