থাইল্যান্ডের শীর্ষ এক বৌদ্ধ ভিক্ষু ভবিষ্যদ্বাণী করেছেন ইংলিশ প্রিমিয়িারশিপ ফুটবলে এবার শিরোপা জিতবে লেস্টার সিটি।
ক্লাব মালিকের আমন্ত্রণে লেস্টার সিটিকে আশীর্বাদ করতে ব্রিটেন যাচ্ছেন ৬৩ বছরের এই বৌদ্ধ ভিক্ষু ফ্রা প্রোমাংকালাচান।
লেস্টার সিটির মালিক থাইল্যান্ডের বিয়ার ব্যবসায়ী ভিচাই শ্রীভাদানাপ্রভা। তিনি এই ভিক্ষুর একজন শিষ্য।
কেন তিনি মনে করছেন লেস্টার সিটি শিরোপা জিতবে? এই প্রশ্নে রয়টরস টেলিভিশনকে ফ্রা প্রোমাংকালাচান বলেন, “এটা কোনো ম্যাজিক নয়, ভিচাই তার ভালো কর্মের ফল পাবেন।”
লেস্টার সিটি এবারের ইংলিশ ক্লাব ফুটবলে ঝড় তুলেছে।
যে ক্লাবটি গতবছর রেলিগেশনের ঝুঁকিতে ছিল, তারা এবার প্রিমিয়ারশিপের চূড়ান্ত পর্যায়ে এসেও পয়েন্ট তালিকার শীর্ষে।
এখনও পর্যন্ত শিরোপার জন্য লেস্টার সিটিই ফেভারিট, কিন্তু লন্ডনের ক্লাব টটেনহ্যাম এখন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।
যে চারটি ম্যাচ এখনো বাকি রয়েছে, সেগুলোর ফলাফলের ওপরই নির্ভর করবে লেস্টারের শিরোপা।
বোঝাই যাচ্ছে, শেষ পর্যায়ে এসে এই অনিশ্চয়তায় পড়ে লেস্টার সিটির থাই মালিক তার ধর্মগুরুর দ্বারস্থ হয়েছেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












