ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : নরসিংদীতে ছেলে হালিম মিয়ার লাঠির আঘাতে তার বাবা রোমান (৬৫) নিহত হয়েছেন। রবিবার বিকেলে জেলার শিবপুর উপজেলার দক্ষিণ কারারচর (খাসমহল) এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, কারারচর গ্রামের রোমান মিয়ার ৪র্থ ছেলে হালিম মিয়ার সাথে বিকেলে তার বাবা রোমান মিয়ার (৬৫) ঝগড়া বাধে। এ সময় হালিম মিয়া তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এ সময় রোমান মিয়া গুরত্বর আহত হলে তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতন্তের জন্য লাশ মর্গে পাঠায়। অপরদিকে ছেলে হালিম মিয়া পলাতক রয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। হালিম মিয়া (২২) নরসিংদী শহরের বাসাইল এলাকায় ভলগানাইজিংয়ের (মটরযান মেরামতের) কাজ করে।
থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় শিবপুর মডেল থানা পুলিশ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












