জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের সম্মান বজায় রেখে আমি এগিয়ে যাচ্ছি। শিক্ষাক্ষেত্রে সরকারের প্রতিটি কর্মকান্ড দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে। আপনাদের দোয়া ও ভালোবাসার কারণেই তা সম্ভব হচ্ছে। আমি আপনাদের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। ভালো কাজ করছি বলেই আপনারা সর্বক্ষেত্রে সম্মান পাচ্ছেন।
শনিবার সকাল ১০ টায় গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউপির আল এমদাদ ডিগ্রি কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন, নতুন ভবণের ভিত্তি প্রস্তর স্থাপন ও জঙ্গী বিরুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।আল- এমদাদ ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির সভাপতি রোটারিয়ান মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও কলেজের সহকারী শিক্ষক মাশুক মিয়ার উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম, ঢাকা শিক্ষা অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা।এছাড়াও উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন প্রমুখ।
তিনি শিক্ষামন্ত্রী আরো বলেন, আমার এলাকার ছেলে মেয়েরা যাতে শিক্ষাক্ষেত্রে অগ্রসর হতে পারে সে জন্য আমি আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। আমি চাই ভালো ফলাফল অর্জনের মাধ্যমে এতদঞ্চলের শিক্ষার্থীরা দেশে বিদেশে শীর্ষ আসনে অধিষ্টিত হউক। এ সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে বিপ্লব সাধিত হয়েছে।যা বিগত একশ বছরেও শিক্ষার ক্ষেত্রে এমন উন্নয়ন হয়নি। গোলাপগঞ্জবাসী ও কুশিয়ারা অঞ্চলের প্রবাসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষামত বলেন, এ অঞ্চলের প্রবাসী ভাইয়েরা বিদেশে থেকেও নাড়ীর টানে দেশের মানুষের উন্নয়নে অনেক কাজ করে যাচ্ছেন।তাদের কারণে দেশ আর্থিকভাবে অনেক এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে সিলেট পল্লী বিদুৎ সমিতি-১ এর শুভ গ্রাম বিদ্যুতায়ন প্রজেক্ট এর আওতাধীন বুধবারী বাজার ইউপির বাণিগাজী গ্রামের ২৫ টি পরিবারের মধ্যে বিদুৎ সরবরাহের উদ্বোধন করেন।
এ ছাড়াও বিকাল ৫ টায় উপজেলার হেতিমগঞ্জে সিলেট নর্থ ইষ্ট ইউনিভার্সিটির একটি ক্যাম্পাসের উদ্বোধন করেন।