প্রায় সাতশো অভিবাসী সহ লিবিয়ার উপকুলে একটি নৌকা ডুবে যাওয়ার পর বিপুল সংখ্যাক মানুষের প্রাণহানির আশংকা করা হচ্ছে।
উদ্ধার অভিযানের সমন্বয়কারী ইটালীর কোস্ট গার্ড বলছে, এ পর্যন্ত তারা সাগর থেকে চারশো মানুষকে উদ্ধার করতে পেরেছে।
লিবিয়ার উপকুল থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে এসে এই মাছ ধরা নৌকাটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে।
নৌকাটি থেকে পাঠানো বিপদ সংকেত পেয়ে চারটি জাহাজ ঘটনাস্থলের দিকে রওনা হয়।
তিনটি হেলিকপ্টারও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।
ধারণা করা হচ্ছে অভিবাসীরা সবাই নৌকার একদিকে জড়ো হওয়ার পর এটি উল্টে যায়।
এ বছর ভূমধ্যসাগরে এরকম অভিবাসী বহনকারী নৌকা ডুবে এপর্যন্ত অন্তত দুহাজার মানুষের মৃত্যু ঘটেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












