সাখাওয়াত হোসেন সাখা:: কুড়িগ্রামের রৌমারীতে বিষধর সাপের কামড়ে আখতারা খাতুন নামের এক কলেজছাত্রীর মৃত্যুও খবর পাওয়া গেছে। নিহতের লাশ রেখে গত ২৪ ঘন্টা ধরে ঝাঁড়ফুক করা হয়েছে। কিন্তু তাকে বাঁচানো না গেলে আজ শনিবার সকাল ৮টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে সাপের কামড়ে আহত হয়েছিল সে। নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, সাপের কামড় দেওয়ার পর কলেজছাত্রী আখতারা খাতুনকে হাসপাতালে না ভর্তি করে কবিরাজ আর সাপুড়ে দিয়ে চিকিৎসা চালানো হয়। কিন্তু রোগীর অবস্থার কোনো পরির্বতন হয়নি। সুত্র আরো জানায়, নিহত আখতারা উপজেলার ঠনঠনিয়া পাড়া গ্রামের রহমত আলীর মেয়ে।সে যাদুরচর কলেজে একাদশ শ্রেণিতে লেখাপড়া করতো।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












