আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতা পুরোপুরি বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একইসঙ্গে তিনি বলেছেন, রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে।
গুতেরেস শুক্রবার রাতে এক বক্তৃতায় মিয়ানমামের মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযানের কথা উল্লেখ করে বলেন, মিয়ানমারে এখন যা হচ্ছে তা একটি ‘ভয়াবহ মানবিক বিপর্যয়’।
এর আগে জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক প্রধান সমন্বয়কারী মার্ক লোকক সম্প্রতি মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ হিসেবে অভিহিত করে বলেছিলেন, দেশটির সরকার রোহিঙ্গাদের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দিতে বাধা দিচ্ছে।
গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনী দেশটির রাখাইন প্রদেশে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান শুরু করেছে। এসব পাশবিক হামলায় এ পর্যন্ত অন্তত ছয় হাজার রোহিঙ্গা নিহত ও অপর আট হাজার ব্যক্তি আহত হয়েছে।
এ ছাড়া, মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ হত্যা, ধর্ষণ ও লুটপাটের হাত থেকে রক্ষা পেতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান। এর আগে ২০১২ সালে একবার মিয়ানমারের সেনাবাহিনীর পাশাপাশি উগ্র বৌদ্ধরা রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ভয়াবহ তাণ্ডব চালিয়েছিল। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












