ডেস্ক নিউজ : শুদ্ধ বাংলা ব্যবহার করে অনুষ্ঠান উপস্থাপন ও মাতৃভাষার বিকৃতি রোধে দেশের রেডিও স্টেশনগুলোকে নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম স্বাক্ষরিত এক চিঠিতে বাংলা ও ইংরেজির ভুল এবং বিকৃত উপস্থাপন না করতে এ নির্দেশনা দেয়া হয়।
এ বিষয়ে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, বাংলা ও ইংরেজি মিলিয়ে যে ‘বাংরেজি’ ভাষা তৈরি হয়েছে, সেটি বন্ধ করতে বলেছি। বিভিন্ন রেডিও স্টেশনের বেশ কিছু অনুষ্ঠানে ‘আই নো’, ‘ইউ নো’ ধরণের শব্দ দিয়ে আধা ইংরেজি আধা বাংলা বলা হয়, যা বন্ধ হওয়া দরকার।
ইংরেজিকে বাংলার সাথে মিশিয়ে বাংলাদেশের শহুরে সংস্কৃতিতে এক উদ্ভট সংমিশ্রণ নিয়ে আক্ষেপ, অভিযোগ বহু দিনের। এটা ‘স্মার্ট হবার’ হাস্যকর প্রয়াস তো বটেই, পাশাপাশি এর মাধ্যমে যেটি প্রকাশ পায়, তা আত্মমর্যাদাহীনতা।
মাতৃভাষাকে অবমাননা করে ইংরেজিকে ‘সম্মানজনক’ ভাবাটাই প্রবীণ, বিশিষ্ট ও শিক্ষিত সমাজের কাছে সব থেকে আপত্তিকর হয়ে দাঁড়িয়েছে। এমনকি এটি আন্তর্জাতিক ভাষাকে আপন করে নেয়াও নয়, বরং বর্তমান পরাশক্তি আমেরিকা ও পশ্চিমা সভ্যতায় বিলীন হওয়ারই লক্ষণ।
তাই বিশেষ করে নতুনতর প্রজন্মের শিশু-কিশোরদের বিষয়টি মাথায় রেখে বাংলা ভাষার বিকৃতি রোধে সম্প্রতি তৎপর হয়েছে সরকার ও সচেতন সমাজ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












