বাংলাদেশে ঢাকার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তুলা স্পিনিং কারখানায় ১০ বছর বয়সী এক শিশুকে মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ ওঠার পর পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
এ ছাড়া ওই কারখানাটিতে প্রচুর শিশু শ্রমিক হিসেবে কাজ করতো বলে পুলিশ বলছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, এরকম ২৭ জন ‘শিশু শ্রমিককে’ উদ্ধার করা হয়েছে। তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কারখানার কর্মকর্তারা অবশ্য বলেছেন, সেখানে কোন শিশু শ্রমিক নেই।

এখানেই কমপ্রেসর দিয়ে মলদ্বারে বাতাস ঢুকিয়ে কিশোরটিকে হত্যা করা হয়
নিহত শিশু সাগর বর্মণের পরিবারের পক্ষ থেকে কমপ্রেসর দিয়ে বাতাস ঢোকানোর ঘটনার জন্য দায়ী হিসেবে চারজনের নাম উল্লেখ করা হয়।
এদের একজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়াও ঘটনার ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য আরো ১৫-২০ জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা বলছেন, কমপ্রেসর দিয়ে বাতাস ঢোকানোর ফলেই শিশুটির মৃত্যু হয়েছে, তবে তা কিভাবে এবং ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাবশত হয়েছে – তা এখনো নিশ্চিত নয়।
বাংলাদেশে গতবছর খুলনায় এক শিশু একইভাবে হত্যার শিকার হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












