খেলাধুলা ডেস্ক : বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেট নিলেন ডান-হাতি পেসার রুবেল হোসেন।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৪ রানে ২ উইকেট নেন রুবেল। এই ২ উইকেট শিকারে রুবেলের ওয়ানডে ক্যারিয়ারের পরিসংখ্যান গিয়ে দাড়ালো ৮১ ম্যাচে ১০০ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামার আগে ৮০ ম্যাচে ৯৮ উইকেট শিকার ছিলো রুবেলের।
২০০৯ সালে ঢাকার মিরপুরে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় রুবেলের। একই বছর টেস্ট ও টুয়েন্টি টুয়েন্টি অভিষেক ঘটে তার। এখন পর্যন্ত ২৫ টেস্টে ৩৩ ও ১৬ টি-২০ ম্যাচে ১৫ উইকেট শিকার করলেও ওয়ানডেতে ১০০ ব্যাটসম্যানকে শিকার করে ফেলেছেন রুবেল।
রুবেলের আগে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে একশ বা তার বেশি উইকেট নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, দুই বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ রফিক।
আজ জিম্বাবুয়ে ইনিংসের ৪৮তম ওভারে ও নিজের পঞ্চম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পিটার মুর ও তেন্ডাই চাতারাকে পরপর দু’বলে বোল্ড করেন রুবেল। অবশ্য প্রথম চার ওভারে ২২ রান দিয়েছিলেন তিনি। জিম্বাবুয়ের ইনিংস শেষে রুবেলের বোলিং ফিগার ছিলো ৫ ওভারে ২৪ রানে ২ উইকেট। (বাসস)
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












