ডেস্ক নিউজ : ঝালকাঠির রাজাপুরে আরিফ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র ও মতিয়ার রহমান (৬৫) নামে এক বৃদ্ধা নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে রাজাপুর থানায় পৃথক জিডি করা হয়েছে।
রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র আরিফ উপজেলার ডাকবাংলো এলাকার বাদল হাওলাদারের ছেলে। ২২ ডিসেম্বর সকাল থেকে নিখোঁজ হওয়ার পর ২৬ ডিসেম্বর রাজাপুর থানায় তার মা জিডি করেছেন জিডি নং-৯১১ ।
অপরদিকে পশ্চিম ছিটকি এলাকার বাসিন্দা মতিয়ার ২৪ ডিসেম্বর নিখোঁজের ঘটনায় তার ছেলে মিজানুর রহমান ২৭ ডিসেম্বর রাজাপুর থানায় জিডি করেছেন জিডি নং- ৯৫০।
খোঁজ পেলে রাজাপুর থানায় সন্ধান দেয়ার অনুরোধ করেছেন তাদের পরিবার।
পুলিশ জানায়, তাদের সন্ধান পেতে পুলিশ তৎপর রয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












