রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদরাসা ছাত্রী ও তার মায়ের ওপর হামলা চালিয়ে তাদের পিটিয়ে আহত করেছে বখাটেরা। আহত মা ও মেয়েকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সকালে উপজেলার জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও আহতরা জানায়, জগন্নাথপুর গ্রামের মো. আনছার আলী হাওলাদারের বখাটে ছেলে করিম হাওলাদার একাদশ শ্রেণীতে পড়–য়া ওই মাদরাসা ছাত্রীকে প্রায়ই কু-প্রস্তাব দিত। এতে ভয়ে সম্প্রতি ওই ছাত্রীর মাদরাসা যাওয়া বন্ধ করে দেয় তার পরিবার। রোববার সকালে একা থাকায় করিম তার সহযোগি এমরান ও কবিরকে নিয়ে ঘরে প্রবেশ করে ছাত্রীকে ঝাপটে ধরে। মাদরাসা ছাত্রীর ডাক চিৎকারে তার মা ঘরে উপস্থিত হয়। এ সময় ঐ ছাত্রী ও তার মাকে বেদম পিটিয়ে আহত করে বখাটেরা। স্থানীয় মোজাম্মেল শরীফ ও তৌহিদুর রহমান কিসমত জানায় সকাল ৮ টার সময় বখাটে দুই ভাই ও কবির লাঠি নিয়া ঐ বাড়ীর মধ্যে ঘরে উঠে ছাত্রীর উপর লাঠি দিয়া পিটানো অবস্থায় টেনে হেচঁড়ে ঘরের বাহিরে নিয়ে আসে, ঐ ছাত্রী ও মায়ের চিৎকারে আসে পাশের লোকজন ছুটে আসলে বখাটেরা পালিয়ে যায়, পরে এলাকার লোকজন আহত মা ও মেয়েকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিতসার জন্য নিয়ে যান। রাজাপুর থানার ওসি মুনীর উল গীয়াস জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে। এবং বখাটেদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












