রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা তরুণীসহ তিন পাসপোর্ট দালালকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর চন্দ্রিমা থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করে। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
ওসি হুমায়ুন কবির জানান, বোরকা পরা ওই তরুণী যে ভাষায় কথা বলছিলেন, তা তারা বুঝতে পারছিলেন না। নাম জানতে চাইলে তিনি কী বলছেন, তা বোঝা যাচ্ছে না। পরে বুঝতে পারেন তিনি আরাকান ভাষায় কথা বলছেন। তরুণীর সঙ্গে গ্রেফতার করা হয় পাসপোর্ট অফিসের দালাল শাহীন ইসলাম খান ওরফে ফয়সাল (৩৫), মাসুম আলী (২৭) ও সুলতানা বেগমকে (২৫)। তাদের বাড়ি নগরীর সপুরা এলাকায়।
তিনি বলেন, তরুণীর সঙ্গে কথা বলতে গিয়ে রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












