ডেস্ক নিউজ: রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে ওই বাড়ির চারপাশ ঘিরে অবস্থান নেয় পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরীর হড়গ্রাম কোর্ট কলেজ এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকার চারপাশে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সদস্যরা অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, তারা জঙ্গি আস্তানার তথ্য নিশ্চিত হয়ে এবং ওই এলাকা পর্যবেক্ষণ শেষে অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এর আগে আশপাশের লোকজনকে সরিয়ে দেয়া হবে বলে জানান তিনি।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












