ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর মতিঝিল এলাকায় এ মিছিলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, মহানগর দক্ষিণের সভাপতি এস এম জিলানী, সিনিয়র সহ-সভাপতি রফিক হাওলাদার, সাবেক দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও উত্তরের রেজওয়ানুল হক রিয়াজ, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, উত্তরের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মোছাব্বির ও ও দক্ষিণের আব্দুল কাদের ঝিলন, রাসেল মাহমুদ, এম জি মাসুম রাসেল, ফরহাদ উদ্দিন, বেলাল আহমেদ, মহিউদ্দিন লোবানসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আব্দুল কাদির ভূইয়া বলেন, সরকার ক্ষমতায় থাকার জন্য বেপরোয়া হয়ে উঠেছে। এ জন্য বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে হয়রানী করার ষড়যন্ত্র করছে।
শফিউল বারী বাবু বলেন, সরকারের কোনো নীল নক্সাই বাস্তবায়ন হবে না। দেশের জনগন তাদের সকল অপকর্ম জেনে গেছে। তারা দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে এখন বিরোধী দল নিশ্চিহ্ন করার মিশনে নেমেছে। তাদের সেই স্বপ্ন পূরণ হবে না বলেও হুশিয়ারী উচ্চারণ করেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












