রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন
বাংলাদেশ
ডেস্ক নিউজ: রাজধানীর মগবাজারে একটি বেপরোয়া বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তৎক্ষণাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। নিরাপদ সড়কের দাবিতে যখন রাজধানী উত্তাল তখন এই ঘটনা ঘটলো।
শুক্রবার জুমার নামাজের পর মগবাজারের ওয়ারলেস গেট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাইফুল ইসলাম রানা (২৩)। তিনি আরোহী পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার শেরেবাংলা বাজার গ্রামের শাজাহান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এসপি গোল্ডেন লাইন নামে একটি পরিবহনের ওই বাস মগবাজার-মৌচাক ফ্লাইওভার দিয়ে নেমে মালিবাগের দিকে যাচ্ছিল। তখন সেটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী রানা ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয় লোকজন চালককে ধরে পুলিশে সোপর্দ করে। আহত রানাকে নিকটস্থ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।
বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিলে ফায়ার সার্ভিস সদরদপ্তরের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
নিহত রানা মগবাজার কমিউনিটি হাসপাতালে চাকরি করতেন বলে জানা গেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












