রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকায় মরহুম আব্দুর শুক্কুর স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা সৈয়দবাড়ি জামে মসজিদ মাঠে সোমবার (২৭ ফেব্র“য়ারি) অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাতুল ইসলাম রুবেলের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওমান বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক মো. জসিম, উপজেলা যুবলীগ সহসভাপতি শেখ মুজিবুর রহমান, পৌরসভা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. সেলিম, সদস্য ও পৌর কাউন্সিলর এনাম উদ্দিন আইয়ুব, আওয়ামীলীগ নেতা মুজিবুল হক হিরু, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জগলুল হুদা, পৌরসভা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের, পৌরসভা যুবলীগ সভাপতি রাসেল খাঁন, পৌর আওয়ামীলীগ নেতা মনছুর উদ্দিন, মধুবনের রাঙ্গুনিয়া পরিবেশক মাহবুবুল আলম সিকদার, ওমান বঙ্গবন্ধু পরিষদের অর্থ সম্পাদক মো. মুছা, উপজেলা ছাত্রলীগ নেতা অভিজিৎ তালুকদার পাপেল প্রমুখ। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সাইদ হোসেন অভি, দেলোয়ার হোসেন রবি, আব্দুর রহমান সোহাগ, জীবন সিকদার প্রমুখ। ফাইনাল খেলায় অনির্বান সংঘ ক্রিকেট একাদশ মুরাদনগর ক্রিকেট একাদশকে ৪ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












