রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকানস্থ নবাবী পাড়া এলাকায় ব্রাইট স্টার ক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ফ্রি খতনা, কর্ণছেদন, ব্লাড গ্রুপি নির্ণয়, ডায়বেটিক্স নির্ণয় পরীক্ষা, দুস্থ ও অসহায়দের মাঝে মশারী বিতরণ অনুষ্ঠান পোমরা নবাবী পাড়া জামে মসজিদ মাঠে সোমবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসা ক্যাম্পে শতাধিক বালককে খতনা, দুইশতাধিক বালিকাকে কর্ণছেদন, শতাধিক স্থানীয় জনসাধারণের ব্লাড গ্রুপিং নির্ণয়, ডায়বেটিক্স নির্ণয় পরীক্ষা ও পশ্চিম পোমরার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক গরীব দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে মশারী বিতরণ করা হয়। পরে এক আলোচনা সভা নবাবী পাড়া জামে মসজিদ খতিব মাওলানা ফজলুল করিম নঈমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের স ালনায় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. এমএ মোরশেদ। উদ্বোধনী বক্তব্য রাখেন ঢাকা ডায়াবেটিক (বারডেম) হাসপাতালের ইডিসি (ডায়াবেটিস) ফেলো ডা. মো. হারুন আল রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসক ডা. মেসবাহ উদ্দিন সওকত, চিকিৎসক ডা. মাহবুবুল আলম মাছুম, ডা. সুমন মোস্তফা, ডা. নাসির উদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য জগলুল হুদা, ব্লাড গ্রুপি নির্ণয় ও ডায়বেটিক্স নির্ণয় পরীক্ষায় সহায়তাকারী সংগঠন ইয়ুথ ফর ওয়েলফেয়ার এর সাধারণ সম্পাদক হামিদ হোছানইন আজাদ, কোষাধ্যক্ষ আতাউল হোসেন লাবিব, স্বাস্থ্যকর্মী জানে আলম প্রমুখ। বক্তব্য রাখেন ব্রাইট স্টার ক্লাবের সভাপতি মুহাম্মদ সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক এস.এম শাহজাহান, যুগ্ন সম্পাদক আমজাদ হোসেন ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আর.কে.রানা, মুহাম্মদ আব্দুল গফুর, অর্থ সম্পাদক রবিউল হোসাইন মুন্না, প্রচার সম্পাদক নজরুল ইসলাম বাচা, ধর্ম সম্পাদক হাফেজ মুহাম্মদ সাকিবুল হক, ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন, সদস্য ইয়াছিন আরাফাত, মুহাম্মদ পারভেজ প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












