রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা এলাকায় ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ফ্রেন্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান কর্ণফুলী ক্রীড়া পরিষদ মাঠে শুক্রবার (৬ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে। কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রধান পৃষ্টপোষক ও প্রতিষ্ঠাতা আব্দুল করিম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, গুণগুনিয়া বেতাগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল খালেক, সমাজ সেবক জোনাইদুল আলম, ইউপি সদস্য মো.শহিদুল ইসলাম, গুণগুনিয়া বেতাগী উল্কা সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী তালুকদার, যুগ্ন সম্পাদক নুরুল আবছার, চট্টগ্রাম মহানগরী ল্যাবরটরী ক্লাব সভাপতি মো. মঈন উদ্দিন, মো. ইমরান প্রমুখ। ক্রীড়ানুরাগী মো. মঞ্জুর স ালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের মো.ইসকান্দর, মো. ফরহাদ, মো. ফারভেজ, মো. তামিম, মো. সোহেল, মো. জাসেদ প্রমুখ। উদ্বোধনী খেলায় কাপ্তাই সুপার স্টারকে নোয়াপাড়া মুগুল সংঘ পরাজিত করে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












